October 18, 2026, 8:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া বাঘটি বাংলাদেশের

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/

ভারত থেকে ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে একটি বাঘ বাংলাদেশের সুন্দরবন অংশে পৌঁছেছে। এতে নানা বিষয় পরীক্ষণের মাধ্যমে বাঘটি বাংলাদেশের বলেই নিশ্চিত হয়েছে বাংলাদেশ ও ভারতীয় বন বিভাগ।

 

এরমধ্যে পায়ের ডোরাকাটা দাগ দেখেই দুই দেশের কর্মকর্তারা বাঘটি বাংলাদেশের বলেই নিশ্চিত হন।

ভারতীয় বন বিভাগ জানায়, ২০২০ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাঘটিকে ভারতের সুন্দরবন এলাকার বশিরহাটে ধরা হয়। বাঘটির গতিবিধি নিশ্চিত হতে তার গলায় রেডিও কলার পরিয়ে দেন ভারতীয় বন বিভাগের সংশ্লিষ্টরা। বাঘটির সবশেষ অবস্থান বাংলাদেশে ছিল বলে নিশ্চিত হয়েছেন তারা।

 

এদিকে, এরই মধ্যে ২০১৭ সালের বাঘ শুমারির সময় তোলা ছবির সঙ্গে বাংলাদেশে ফিরে আসা বাঘের ছবি মিলিয়েছেন সুন্দরবন বন বিভাগের কর্মকর্তারা। সে সময়কার ছবির সঙ্গে ফিরে আসা বাঘটির ছবি হুবহু মিলে গেছে।

 

 

ভারতের বন বিভাগের তথ্যমতে, আট থেকে ৯ বছর বয়সী বাঘটি গত বছরের ডিসেম্বর থেকে গত ১০ মে পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এ সময় বাঘটি অতিক্রম করে তিনটি নদী। এ যাত্রাপথে বাঘটি মারা যায়নি। মারা গেলে রেডিও কলার থেকে বিশেষ সংকেত পাওয়া যেত বলে দাবি করছেন তারা।

উল্লেখ্য, সুন্দরবন এলাকার বাংলাদেশ ও ভারত অংশে বাঘের নিয়মিত যাতায়াত রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net