October 16, 2026, 10:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

খোকসায় খুচরা বাজারে চালের প্রতি কেজিতে বেড়েছে ২/৩ টাকা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/

বোরো ধানের ভরা মৌসুমে কুষ্টিয়ার খোকসা উপজেলার বিভিন্ন বাজারের খুচরা পর্যায়ে কেজি প্রতি ২/৩ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষ।
সপ্তাহের ব্যাবধানে কেজি প্রতি ২/৩ টাকা বৃদ্ধি পেয়ে মোটা চাল ২৮ বিক্রি হচ্ছে ৪৬-৪৭ টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে ৫৩-৫৪ টাকা ও কাজল লতা ৪৮-৪৯ টাকা দরে।

 

জানিপুর বাজারের একাধিক খুচরা দোকানদারের সাথে কথা বললে তারা বলেন পাইকারিতে প্রতিবস্তা প্রতি ৫০ থেকে ৭৫ টাকা বৃদ্ধি পেয়েছে চালের বাজার। তার সাথে যোগ হয়েছে আনা-নেওয়া খরচসহ লেবার খরচ। কেজিতে এক দেড় টাকা লাভ না করলে আমরা খাব কি? এমন প্রশ্ন ছুঁড়েদিল সাংবাদিকদের মাঝে।

 

একদিকে করণা মহামারীর কারণে কর্মহীন হয়ে থাকা ভ্যানচালক দিনমজুর এবং অসহায় মানুষগুলো অপরদিকে সপ্তাহ খানেক ব্যবধানে অস্বাভাবিকভাবে প্রতিকেজিতে ২ থেকে ৩ টাকা চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষ গুলো। এ সকল মানুষগুলো বলছে, বাজার নিয়ন্ত্রণ না থাকায় ব্যাবসয়ীরা সিন্ডিকেট করে লাগামহীনভাবে যখন তখন চালের মূল্য বৃদ্ধির কারণে আমরা বিপাকে পরি।

 

পাইকারী পর্যায়ে পতিটা ব্যবসায়ীর গুদামে স্টকে পর্যাপ্ত পরিমাণ চাউল থাকলেও চাউলের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়ায় সাধারণ খেটে খাওয়া মানুষেরা অনেকটাই হিমশিম খাচ্ছে চাউল ক্রয়ে। ভোক্তা পর্যায়ে এখনই বাজার মনিটরিং করে চাউলের বাজার স্বাভাবিক পর্যায়ে না আসলে ভোক্তার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net