May 4, 2026, 3:00 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভারত-বাংলাদেশের কৃষিপণ্য প্রবাহ/পরিসংখ্যান ও নীতির মধ্যে অদৃশ্য ব্যবধান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার হামে শিশু মৃত্যুর মিছিল/অতি তর্ক ও দায় চাপানোর রাজনীতিতে ফ্যাকাশে দেখাচ্ছে সমাধানের পথ সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান

জাতিয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর ইন্তেকাল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
দেশের বরেণ্য বুদ্ধিজীবী ও জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ রবিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য েিহসেবে দায়িত্ব পালন করছিলেন।

ড. জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশের প্রকৌশল জগতে সবার পরিচিত একটি নাম। একাধারে গবেষক, শিক্ষাবিদ, প্রকৌশলী ও বিজ্ঞানী। বহুবিধ কর্মকান্ডে তার ছিল এক অমর প্রতিভা।

১৯৪২ সালের ১৫ নভেম্বর সিলেটে ড. জামিলুর রেজা চৌধুরীর জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন সেন্ট গ্রেগরিজ স্কুল, ঢাকা কলেজে। এরপর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তিনি ভর্তি হন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) । ১৯৬৩ সালে তিনি প্রথম বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন। ১৯৬৩ সালের নভেম্বর মাসে তিনি প্রভাষক হিসেবে যোগ দেন পুরকৌশল বিভাগে । পরে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে। ২০০১ সাল পর্যন্ত তিনি বুয়েটে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
দেশে-বিদেশে বিভিন্ন অবদানের জন্য সমাদৃত জামিলুর রেজা চৌধুরী লিখেছেন ৬৯টি গবেষণা প্রবন্ধ। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অসংখ্য পুরস্কার আর সম্মাননা। এর মধ্যে আছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট স্বর্ণপদক, আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে একমাত্র বাংলাদেশি হিসেবে পাওয়া সম্মানসূচক ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। উপাচার্য ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য হিসেবে কর্মরত চিলেণ। এ ছাড়া বাংলাদেশে আর্থকোয়েক সোসাইটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। কাজের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক সম্মাননা লাভ করেন। তিনি পদ্মাসেতু প্রকল্পের পরামর্শক হিসেবেও দ্বায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net