October 14, 2026, 12:55 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় করোনার শনাক্ত হার বেড়ে ৩৬.৭৮ শতাংশ, মৃত্যু ১,

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১ মৃত্যু হয়েছে। তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম দৈনিক কুষ্টিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন ৭১ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৩৫টি নমুনা পরীক্ষা থেকে শনাক্ত ছিল ৭৪ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৪৮ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৭৫ শতাংশ। তার আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ০১ শতাংশ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার দৈনিক কুষ্টিয়াকে জানিয়েছেন, কুষ্টিয়ায় সংক্রমণ ও রোগী ভর্তির সংখ্যা বাড়ছে।
আজ (সোমবার) ভোর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ৬২ জন করোনা রোগী ভর্তি আছেন। আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৭১ জন। এই সময় পর্যন্ত হোম আইসোলেশনে আছেন ৬৭১ জন। আগের দিন এইসংখ্যা ছিল ৫৬২ জন, আগের ২৪ ঘণ্টায় ছিলো ৫১৯ জন।
এ পর্যন্ত কুষ্টিয়ায় মোট ৫৬৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৩০ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net