August 25, 2026, 4:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

ঝিনাইদহের হরিশপুরে লালন বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,ঝিনাইদহ/

উপমহাদেশের অন্যতম মরমি সাধক লালন শাহ’র জন্মভিটা ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে লালন গবেষণা একাডেমির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে এই আয়োজন করে লালন গবেষণা একাডেমির ঝিনাইদহ জেলা শাখা।

অনুষ্ঠানে লালন গবেষণা একাডেমির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জাতীয় মহিলা শ্রমিক লীগের ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক দীপ্তি রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান এসএম আনিছুর রহমান খোকা,ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তৈয়ব আলী জোয়ার্দার,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সঞ্জু,হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন,ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান,ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ হিসাব পরিচালক শেখ মোঃ জাকির হোসেন,নারিকেলবাড়িয়া কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি শান্ত জোয়ার্দার সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

বক্তারা বলেন,দেহ ও আধ্যাতিক তত্বে ফকির লালন এক অপার রহস্য।তিনি উপমহাদেশে এখন গবেষণার বিষয়।তার জন্মভিটায় লালন বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি রাখেন তারা। লালনের একেকটি গান একেকটি রহস্যের উপাখ্যান। ২ শত বছর আগে তিনি গানে গানে যে তত্ব রেখে গেছেন তা ভাবনার জগতকে প্রসারিত করেছে বহু বিস্তৃত পথে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net