March 4, 2026, 11:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

কুমারখালীতে পদ্মা নদী থেকে উদ্ধারের পর কলেজ ছাত্র আবিরের লাশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদী থেকে নিখোঁজ আবির (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বিশ্বকবি রবীন্দ্রাথ ঠাকুরের স্মৃতি বিজরিত শিলাইদহ কুঠিবাড়ী সংলগ্ন পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবির ঝিনাইদহ জেলার কোর্টচাঁদপুর থানার সাব্দারপুর গ্রামের আহসান হাবিবের পুত্র ও যশোর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত কুঠিবাড়ীতে শিক্ষা সফরে এসে শিক্ষকদের কাছে অনুমতি না নিয়ে আবির সহ কয়েকজন পদ্মা নদীতে ফুটবল নিয়ে গোসল করতে এসে নিখোঁজ হয়। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে তারা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয় ডুবুরি দল প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে নদীতে থেকে নিহত আবিরের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যামেজার অমিয় কুমার ঘোষ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রাথমিক খোঁজাখুজি করে লাশ পাওয়া না গেলে খুলনা ডুবরি দল কে খবর দেয়া হয় এবং প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কুমারখালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শিক্ষা সফরে এসে নদীতে গোসল করতে নেমে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে, উদ্ধারকৃত লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net