March 4, 2026, 3:53 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

কুষ্টিয়ায় হাটশহরিপুর নিখোঁজ জিয়ার ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও এখনও সন্ধান মেলেনি

হাটশহরিপুর নিখোঁজ জিয়ার ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও এখনও সন্ধান মেলেনি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক : কুষ্টিয়া শহরের হাটশহরিপুর এলাকার মজনু বিশ্বাসের ছেলে জিয়া সন্ধান এখনও মেলেনি। জিয়ার অভিভাবকরা জানান রবিবার কে বা কাহারা আমার ছেলেকে মোবাইল ফোনের মাধ্যমে ডাকে। তৎপর আমার ছেলে বাড়ি থেকে চলে যায় আর ফিরে আসেনি। তারা আরও জানান একই এলাকার আবজাল মালিথা ছেলে সাইফুল মালিথা, রশিদ ছেলে রঙিল, মৃত নিমাই এর ছেলে লালন, ঠান্টু এর ছেলে তারিক, মৃত অপে এর ছেলে ফরিদুলসহ কয়েকজন মিলে পদ্মা নদীতে মাছ শিকারের জন্য বের হয়। ছোট একটি নৌকায় উঠার পর নৌকাটি ডুবে যায়। তাদের চিৎকারে জুলফিকার নামে একজন মাঝি তাদেরকে বাঁচানোর জন্য ৫জন উদ্ধার করলেও জিয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে অনেক খোজাখুজি করার পর ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে এলাকাবাসী।

এলাবাসীরা জানান আমরা অনেক খোঁজাখুজি করে জিয়ার কোন সন্ধান না পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসকে খবর দেই। তৎক্ষনাত ঘটনাস্থলে কুষ্টিয়া ফায়াস সাভিস এসে পৌছা মাত্র তাদের ডুবুরি না থাকায় খুলনাকে ফায়ার সার্ভিস ডুবুরি দলকে খরব দেয়।

খুলনার ডুবুরি দল সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ ও আব্দুল মান্নান সরদার এর নেতৃত্বে সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত লাশ উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেন। পরে লাশ উদ্ধারে কোন সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায় নাই।

অভিভাকের অভিযোগ করে বলেন আমাদের জমি জমা সংক্রান্ত কে কেন্দ্র করে। কিছু ব্যক্তি আমার ছেলে হত্যা করে লাশ গুম করেছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন জিয়ার পিতা।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ বলেন পদ্মা নদীতে আসলে কী ঘটনা ঘটেছে তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net