July 26, 2026, 6:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মাশরাফির প্রশংসায় প্রধানমন্ত্রী

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক: তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার কাজের প্রশংসা করেছের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহবা পেলেন তিনি। রবিবার করোনা পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের সময় নড়াইল জেলা প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদেরও বক্তব্য শোনেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীকে মাশরাফী বলেন, “আমি এখানে অনেক নবীন, আমার চেয়েও প্রবীণ নেতৃবৃন্দ আছেন। প্রতিটি ইউনিয়নকে ভিত্তি করে আমাদের যে কমিটি করা হয়েছে, আশা করি তাদের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে প্রকৃতপক্ষেই যাদের ত্রাণ প্রয়োজন তারা ইনশা আল্লাহ্ পেয়ে যাবেন। পুলিশ সুপার অক্লান্ত পরিশ্রম করছেন। বাংলাদেশের পুরো পুলিশ বাহিনীকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই। তারা অত্যন্ত পরিশ্রম করছেন, নড়াইলেও দিনরাত পরিশ্রম করছেন।”

নড়াইল সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের অনুরোধ রেখে মাশরাফী বলেন, “নড়াইল সদর হাসপাতালকে উন্নয়নের জন্য ইতিমধ্যে আপনার দপ্তর থেকে চিঠি এসেছে। ২৫০ শয্যার কাজ চলছে। কিন্তু এ মুহূর্তে যেহেতু কাজ বন্ধ, জেলা পর্যায়ে এই সংকট নিরসনে নড়াইল সদর হাসপাতালে আইসিইউ করলে আমরা আরও শক্ত হাতে করোনা প্রতিরোধ করতে পারব বলে আশা করছি।”

দেশসেরা পেসার মাশরাফী আরও বলেন, “ডিলারের মাধ্যমে ১০ টাকার যে চাল বিতরণ হচ্ছিল, আমরা ৯০০ কেজি করে পাচ্ছিলাম। সেটা কমিয়ে ৩০০ কেজি আনা হয়েছে। হয়তো এটা টেকনিক্যাল কোনো সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমাদের এখানে অনেক গরিব মানুষ আছে। জনসংখ্যার বিচারেও যদি কিছু করেন, আমরা উপকৃত হব।”

জাতীয় ওয়ানডে দলের সদ্য সাবেক অধিনায়কের মাশরাফীর বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী জানান, টিআর, কাবিখা, বয়স্কভাতা থেকে শুরু করে সব ধরনের সাহায্য একই সাথে চলে যাচ্ছে। এটা যেন এক সাথে সব না যায়, এ জন্য ভাগে ভাগে দেওয়া হচ্ছে। যেহেতু সামনে রোজা, সামনে আরেক দফায় দেওয়া হবে।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তিও কিছু বলতে চায় বলে জানালে প্রধানমন্ত্রী জানান সময় স্বল্পতার কারণে তা এখন সবার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না।

মাশরাফী ও মুক্তি উভয়ের প্রশংসা করে সরকার প্রধান বলেন- “মুক্তিও ভালো কাজ করছে, তুমিও ভালো কাজ করছ। সবাই মিলে ভালো কাজ করো। নড়াইলের সবাই ভালো কাজ করছে। আমার মনে হয় নড়াইল অনেক ভালোই আছে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net