November 19, 2026, 4:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের লকডাউন ঘিরে ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ইবি ছাত্রদল রূপপুরের আলোয় বাংলাদেশের রাষ্ট্রীয় সক্ষমতা: স্বপ্ন থেকে বাস্তবায়নের দীর্ঘ পথ চিকিৎসাসেবার আড়ালে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য! গোপালগঞ্জের ঘটনা নিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী পার্থ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর গত ১০ মাসে দায়িত্ব পালনে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪ হাইকোর্টের নির্দেশের পর কি হবে কুষ্টিয়ায় ১৮৪ অবৈধ ইটভাটার ? অভিযান হয়েছে মাত্র ৪টিতে রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান বিএনপি-জামায়াতের সমঝোতা/বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহে আমির হামজার ওয়াজ

খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী,

Oplus_16908288

দৈনিক কুষ্টিয়া অনলাইন /
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তারা যে দেশে পালিয়ে গেছে, সেই দেশের প্রভুদের খুশি করতে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা জনগণের অধিকার কেড়ে নিতে চায়। তবে বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না।
প্রধানমন্ত্রী বলেন, “খুনি-সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর না।”
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
দেশের স্বার্থ, জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় চব্বিশের আন্দোলনের মতো সব দল-মতের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস, হত্যার রাজনীতি ও তাবেদারি অপশক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। এসব অপশক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে—‘এনাফ ইজ এনাফ’।
সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সময়েই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকারীরা অতীতে জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে দীর্ঘ ১৬ বছর দেশ শাসন করেছে। তারা মানুষের বাক্‌স্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছিল।
তিনি বলেন, দেশের মানুষ আর নিশিরাতের নির্বাচন কিংবা ডামি নির্বাচন চায় না। জনগণ তাদের অধিকার ফিরে পেতে চায় এবং দেশকে গুম-খুন ও দমন-পীড়নের রাজনীতির বাইরে দেখতে চায়।
এ সময় প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে রংপুর বিভাগের পুরো অঞ্চলে গ্যাস সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে এ অঞ্চলে শিল্প-কারখানা গড়ে উঠবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net