July 22, 2026, 1:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

করোনা চিকিৎসায় নিয়োজিত ডাক্তার-নার্সদের জন্য ঢাকার ২০ হোটেল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের থাকার জন্য ঢাকায় ২০টি অভিজাত ও নিরাপদ হোটেলের নাম ঘোষণা করেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এসব হোটেলের মধ্যে রয়েছে- ঢাকা রিজিন্সি, প্যান প্যাসিফিক সোনারগাঁও, লা মিরিডিয়ান, রাজমণি ঈসা খা, হোটেল ৭১ ইত্যাদি।

এসব হোটেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, মহানগর জেনারেল হাসপাতাল এবং কমলাপুরের জেনারেল হাসপাতালের ডাক্তার ও নার্সরা থাকবেন।

করোনায় চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এমন ঘোষণা আসলো। এর আগে করোনাভাইরাসের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের জন্য বীমাসহ আর্থিক প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে এখন পর্যন্ত ৮০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৯ জন। আক্রান্তদের মধ্যে কয়েকজন ডাক্তার ও নার্স রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net