April 17, 2026, 2:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা

কুষ্টিয়ায় ত্রাণের দাবিতে বিক্ষোভ, চেয়ারম্যান বলছেন ইন্ধন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
কুষ্টিয়ায় সরকারি খাদ্য সহায়তার দাবিতে বিক্ষোভ করেছে কর্মহীন অসহায় দরিদ্র মানুষ। শুক্রবার বেলা ১২টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়ন এলাকায় সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মোমিন মন্ডল। নতুন তালিকা করে খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দেবার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় করোনাভাইরাস থেকে নিজের ও পরিবারের মানুষ গুলোকে রক্ষা করতে কাজকর্ম ছেড়ে দিয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান নিয়েছে তারা। কোনো কাজ করতে পারছে না। ঘরে খাবার বাড়ন্ত। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের কোনো খোঁজ রাখছে না।
“চেয়ারম্যান তার পরিচিত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করছে। সরকারের ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি করছে,” তাদের একজনের অফিযোগ।
এ ব্যাপারে বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মোমিন মন্ডল বলেন, ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি হয়নি। ইউনিয়ন এলাকার ৪শ’ পরিবারের মাঝে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।
তিনি জানান বিক্ষোভকারীদের স্থানীয় মেম্বরদের উপর ক্ষোভ থেকে এই বিক্ষোভ করেছে তারা।
তিনি জানান সরকারিভাবে যে ত্রাণ আসছে তা কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সবার মধ্যে এ ত্রাণ সাহায্য দেওয়া হবে। চেয়ারম্যান জানান বরাদ্দ কম থাকায় সবাইকে ত্রাণ দেওয়া সম্ভব হচ্ছে না।
তিনি এলাকার একশ্রেণীর লোকজনের ইন্ধনে এই বিক্ষোভ হচ্ছে বলেও অভিযোগ করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, বিক্ষোভের খরব তিনি শুনেছেন।
“আমি ওই ইউপি চেয়ারম্যানকে বলেছি নতুন তালিকা তৈরী করতে। বঞ্চিত সবাইকে সরকারি খাদ্য সহায়তা দেয়া হবে, ইউএনও জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net