June 5, 2026, 9:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ সংস্কার নয়, মূল্যবৃদ্ধির পুরনো পথেই নতুন সরকার ১২ মামলায় জামিন, কারামুক্ত ডা. আইভী, সরকারকে ধন্যবাদ, লড়তে চান সিটি নির্বাচনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিয়োগ নিয়ে ভাইরাল অডিও, তদন্তের দাবি পশ্চিমবঙ্গে মমতার মন্তব্য/ তথ্য না প্রমাণ, বাংলাদেশকে উস্কানোর চেষ্টা এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট

কুষ্টিয়ায় হোম কোয়ারেন্টাইনে আনসার পাহাড়া !

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
পরিবারের সাথে তার যোগাযোগ হচ্ছিল কয়েকদিন ধরে। সে ঢাকার বাইরে থেকে কুষ্টিয়ার শহরতলীর নিজ বাড়িতে ফিরবে। পেশায় সে একজন শিল্প-শ্রমিক। পরিবার তাকে নিষেধ করলেও তার কোন উপায় ছিল না। কারন সে সেখানে যে বাড়িতে ভাড়া থাকে বাড়ির মালিক তাকে আর থাকতে দিতে নারাজ।
অগত্য সে রওনা দেয়। সাথে কয়েকজন। তারাও সব শিল্প শ্রমিক। তারা আসে চালের খালি বস্তা বোঝাই একটি ট্রাকে। ট্রাকটি ঢাকা থেকে কুষ্টিয়া ফিরছিল। খুব কৌশলে বস্তার আড়ালে লুকিয়ে। ৫জন। জনপ্রতি ভাড়া পড়ে সাভার থেকে কুষ্টিয়া পর্যন্ত ১০০০ টাকা। সে রওনা দেয় বৃহস্পতিবার ভোরে ৪টায়। শর্ত ছিল কোন রকম নড়াচড়া, কথাবার্তা কিছুই বলা যাবে না। প্রকৃতির ডাক এলে নির্দ্দিষ্ট জায়গা বুঝে। সব বাধা বিপত্তি এড়িয়ে সে নিজ শহরে পৌঁছায় রাত ৮টায়। বাসায় ফিরে মুখোমুখি হয় নানা বিপত্তির। পরিবারের লোকের চাপ হোম কোয়ারেন্টাইন ; যা সে জানে। কিন্তু তার দাবি তার কিছু হয়নি।
এক পর্যায়ে প্রতিবেশীদের রোষানলেও পড়তে হয় তাকে। প্রতিবেশীরাও তাকে ভালভাবে মেনে নিতে নারাজ। পরিস্থিতি নাজুক দেখে সে বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নেয়।
যেমন ভাবা তেমনই কাজ। সে পালায়।
পরিবারের লোকজন আঁচ করতে পেরে তাকে আটকানোর চেষ্টা করে। ব্যর্থ হয়। শেষ পর্যন্ত পুলিশে খবর। পুলিশ তাকে ধরে ফেলে বাড়ির অদুরে মীর মশাররফ হোসেন বৃজের কাছ থেকে।
অনেক দেনদরবার শেষে অবশেষে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখার হয়েছে। তবে পাহাড়া বসানো হয়েছে একজন আনসার সদস্যকে। যাতে করে সে পালাতে না পারে।
স্থানীয় হাসপাতাল কতৃপক্ষ তার নমুনা সংগ্রহ করেছে কোভিড টেস্ট করার জন্য। বিষয়টি এলাজুড়ে আলোচিত। ব্যবস্থাটি দেখার জন্য লোকজনের ভিঁড়ও লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net