June 20, 2026, 9:44 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল !

দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক//
ইউরোপের লিগগুলোর বাকি অংশ আবার কবে শুরু হবে, ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতাগুলো আবার কবে মাঠে গড়াবে, এ নিয়ে ফুটবল সমাজে কথার শেষ নেই। কেউ বলতে পারে না করোনা শেষ হবে কবে, আবার স্বাভাবিক হবে সবকিছু। তবে উয়েফা আগামী ২৯ আগস্ট চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দিয়ে চলমান ২০১৯-২০ ফুটবল মৌসুম শেষ করার একটি পরিকল্পনা আঁটছে।
গত ২৪ মার্চ উয়েফা অনির্দিষ্টকালের জন্য চ্যাম্পিয়নস লিগ ফাইনাল স্থগিত ঘোষণা করে, এক সপ্তাহ পর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় শেষ ষোলোর বাকি ম্যাচগুলোসহ কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল।
বিবিসি জানিয়েছে, ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি আগামী ২৩ এপ্রিল আরও বিশদ আলাপ-আলোচনা করে করোনায় থমকে থাকা ফুটবল মৌসুম কীভাবে শেষ করা যায় সেটির একটি সমাধান খুঁজবে। ধারণা করা হচ্ছে, উয়েফার অনুমোদন সাপেক্ষে ঘরোয়া লিগগুলো আগে শেষ করার সিদ্ধান্তটিই গৃহীত হতে যাচ্ছে প্রথমে। তবে যেহেতু এখনও ১০-১১ রাউন্ড করে লিগের খেলা বাকি আছে, তাই আগস্টের মধ্যেই সেটি শেষ করার সিদ্ধান্ত হবে। তার মানে ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালটি হতে পারে ২৯ আগস্ট, আর এর তিনদিন আগে পোল্যান্ডের ড্যান্সক শহরে হবে ইউরোপা লিগের ফাইনাল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net