March 7, 2026, 8:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ কুষ্টিয়ায় গুজবে জ্বালানি সংকটের আতঙ্ক, রাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইবির শিক্ষক হত্যা/ ফজলু, ২ শিক্ষকসহ ৪ বিরুদ্ধে থানায় অভিযোগ, শরীরে ২০ বারেরও বেশী আঘাত করা হয় ফ্যামিলি কার্ড/কারা পাবেন, কারা থাকছেন বাইরে ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব

থেমে গেল কান চলচ্চিত্র উৎসব !

দৈনিক কুষ্টিয়া বিনোদন ডেস্ক//

বিশ্বব্যাপী করোনার আঘাতে চলমান-ঘটমান অনেক কিছুই থেমে গেছে অনির্দিষ্টকালের জন্যে। এর মধ্যে রয়েছে অনেক অনুষ্ঠানাদি। এর মধ্যে কোন কোনটি কখন অনুষ্ঠিত হবে তা হলফ করে বলা মুশকিল। তেমনই কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র কেন্দ্রিক আসর কান চলচ্চিত্র উৎসব।
এর আগে বলা হয়েছিল, পরিস্থিতির উন্নতি হলে গরমের শেষের দিকে আয়োজিত হবে ফ্রান্স উপকূলের এই উৎসব। তবে বর্তমান গুরুতর অবস্থায় ফ্রান্সে লকডাউন বাড়ায় সেই আশায় পানি ঢেলে দিল কান কর্তৃপক্ষ।
আয়োজকদের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, ভাবা হয়েছিল, ৭৩তম কান চলচ্চিত্র উৎসব জুনের শেষে বা জুলাইয়ে শুরুতে আয়োজন করা যাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার কোনো অবকাশ থাকছে না।
তারা আরও বলছে, সম্ভাব্য বিকল্পের অনুসন্ধান করছে।
এ দিকে মাঝে গুঞ্জন উঠেছিল ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হতে পারে কান চলচ্চিত্র উৎসব। কিন্তু সপ্তাহখানেক আগে সেই সম্ভাবনা নাকচ করে দেন উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমু।
শুধু কান-ই নয় একই ধরনের সংকটে পড়তে যাচ্ছে টরন্টো ও ভেনিসের মতো বড় চলচ্চিত্র উৎসবগুলো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net