September 2, 2026, 7:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’! বেতন বাড়ার খবর বাজারে পৌঁছে গেছে সবুজ খোসার আড়ালে টকটকে লাল. হিজলাবটে তেঁতুলের অদ্ভুত রহস্য পে-স্কেল ২০২৬: স্বস্তি, সংকট ও সম্ভাবনার ত্রিমাত্রিক হিসাব চুনোপুঁটি নয়, অপরাধের নেপথ্যের শক্তিকে ধরতে পারবেন কি কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার? মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল মক্কা থেকে বঙ্গোপসাগর: নিরাপত্তা নাকি নতুন ঝুঁকির ছায়া? গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি

বাংলায় ঠিকানা লিখে ঢোকা গেলো ওয়েবসাইটে

দৈনিক কুষ্টিয়া টেক ডেস্ক//
ইন্টারনেটে বাংলা ভাষায় ইউআরএল ঠিকানা লিখে খুঁজে পাওয়া গেলো ওয়েবসাইট। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ওয়েব ঠিকানা (ইউআরএল) বাংলায় বিটিসিএল.বাংলা লিখে সাইটটিতে প্রবেশ করা গেছে। আর এর মধ্যদিয়ে নির্দিষ্ট ঠিকানার বাইরে (এর আগে মাত্র একটি সাইটে প্রবেশ করা যেতো) কোনও সাইটে প্রবেশ করা সম্ভব হলো।

প্রসঙ্গত, ডট বাংলা হলো দেশের টপ লেভেল কান্ট্রি ডোমেইনের নাম। এই ডোমেইন ব্যবহার করলে সাইটের নাম লিখতে হয় বাংলায়। ফলে যে সাইটটি স্ক্রিনে দেখায় সেটি আসে বাংলায়। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডট বাংলা ডোমেইন উদ্বোধন করেন। মাসসাতেক আগে ডট বাংলা নিবন্ধনের সংখ্যা ছিল সাড়ে পাঁচ শতাধিক।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বৈশাখের প্রথম দিনে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমাদের বিটিসিএল আজ প্রকাশ করলো .ডট বাংলা সাইট। গর্ব করছি বিটিসিএলকে নিয়ে— বিটিসিএল.বাংলা’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net