May 18, 2026, 1:23 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হামের আড়ালে পুরোনো স্বাস্থ্যঝুঁকি, দ্রত যেতে হবে জনস্বাস্থ্যসংকটের গভীরে এক নতুন চাপ/ সীমিত ক্লাসে ২০২৭’র এসএসসি প্রস্তুতি এশিয়াজুড়ে চাপে সংবাদমাধ্যম, বাংলাদেশের সামনে নতুন পরীক্ষা পদ্মা ব্যারাজ/বাংলাদেশের পানি-রাজনীতির নতুন অধ্যায় জুনের আগে নিয়ন্ত্রণে আসছে না হাম, উদ্বেগে স্বাস্থ্যখাত জ্যৈষ্ঠের প্রথম দিনে/রাজশাহীতে আম অর্থনীতির চাকা ঘুরতে শুরু একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর, ইবিতে প্রফেসর মতিনুর রহমান গাংনীতে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরির অপচেষ্টা, ভাঙচুর ও তছনছ খোকসায় খাল খনন প্রকল্পের এক্সকেভেটরে অগ্নিসংযোগ, দুটি মেশিন পুড়ে গেছে মানচিত্র প্রকাশ করে ট্রাম্প বললেন ভেনেজুয়েলা, ‘যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য’ !

করোনা আক্রান্ত সন্দেহে গ্রামে ঢুকতে বাধা, স্বামী-স্ত্রীর আত্মহত্যা

দৈনিক কুষ্টিয়া অন লাইন ডেস্ক//
করোনা এখন সামাজিক প্রতিঘাতে রুপ নিচ্ছে ; মানুষের মানবিক এবং সামাজিক সম্পর্কককেও পরীক্ষায় ফেলে দিয়েছে। কে এখানে কে পর তা বোঝা কঠিন হয়ে উটছে। সবাই যার যার বেঁছে থাকাকে বেশী জোর দিয়ে ফেলছে। এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে ভারতের উত্তরাখণ্ডের তিপ্পারপুর গ্রাম।

ভারতীয় পত্রিকা এই সময় জানায়, কাজের খোঁজে মাত্র চার মাস আগে বিয়ে করা স্ত্রীকে নিয়ে উত্তরাখণ্ড থেকে পাঞ্জাব গিয়েছিলেন অশোক কুমার। করোনা প্রাদুর্ভাবের মধ্যে সেখান থেকে ফিরে এলেও গ্রামে ঢুকতে পারেননি তিনি।

বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে গাছের ডালে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অশোক।

জানা গেছে, পাঞ্জাব থেকে ফিরে গ্রামের বাইরে একটি স্কুলে আরও কয়েকজনের সঙ্গে কোয়ারেন্টাইনে ছিলেন ২৪ বছর বয়সী অশোক কুমার ও তার স্ত্রী। তাদের করোনা উপসর্গ না থাকলেও বাইরে থেকে আসায় কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল।

গ্রামের লোকেরা তাদের নিজেদের ঘরে ঢুকতে দেয়নি। এই দুঃখে স্ত্রীকে নিয়ে অশোক উত্তরাখণ্ডের তিপ্পারপুর গ্রামের পাশের জঙ্গলে আত্মহত্যা করেন বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার কোয়ারেন্টাইন সেন্টার থেকে স্ত্রীকে নিয়ে পাশের জঙ্গলে গিয়েছিলেন তিনি। পরে একটি গাছের ডাল থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার কারা হয়।

তাদের মৃত্যুর পেছনে আর কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net