March 19, 2026, 1:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা

খোকসায় সংক্রমণ আইনে ৩ জনকে জরিমানা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা
লকডাউন অমান্য করে দোকান খোলা ও পণ্যবাহী গাড়িতে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বহন করার অপরাধে কুষ্টিয়ার খোকসা উপজেলার দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে রোগ সংক্রামক আইন ও ২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে পৌরসভার জানিপুর বাজারে আল নবী হার্ডওয়ার এর স্বত্বাধিকারী গোলাম ছরোয়ার কে ৫ হাজার টাকা ও উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের জয়ন্তীহাজরা বাজারে কুষ্টিয়া খাজানগর থেকে আগত সিরাজ ইসলামের ছেলে রাসেল রানা কে ৫ শত টাকা ও জয়ন্তীহাজরা ইউনিয়নের সিরাজুল ইসলাম খানের ছেলে শহিদুল ইসলাম খানের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
খোকসা থানার এসআই তুহিন খানের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরীন কান্তা এ অভিযান পরিচালনা করেন।
এসময় পুলিশের কর্মকর্তা, বাজার কমিটির সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net