September 30, 2026, 12:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় যুবকের ৩০ বছরের কারাদণ্ড রূপপুরের ইউরেনিয়াম, পাকিস্তানের আকাশসীমা: কেবল একটি ফ্লাইটের গল্প? মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল

দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে কাজ শুরু করেছেন তৌহিদ বিন-হাসান। সোমবার (১৬ মার্চ) বিকেলে তিনি কুষ্টিয়া সার্কিট হাউসে পৌঁছালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহাবুব-উল-ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। পরে সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে গত রোববার (১৫ মার্চ) তৌহিদ বিন-হাসানকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই প্রজ্ঞাপনে কুষ্টিয়ার বিদায়ী জেলা প্রশাসক ইকবাল হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
২৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তৌহিদ বিন-হাসান প্রশাসনিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ঢাকা, মুন্সীগঞ্জ, গাজীপুর ও বরিশালসহ বিভিন্ন জেলায় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞতা অর্জন করেছেন।
শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন (ডেভেলপমেন্ট স্টাডিজ) বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক মতবিনিময় করেন তৌহিদ বিন-হাসান। এ সময় তিনি জেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া, প্রশাসনিক সেবাকে আরও গতিশীল করা এবং জনগণের কাছে প্রশাসনের সেবা সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও উন্নয়ন বিষয়ে একাডেমিক পটভূমির সমন্বয়ে নতুন জেলা প্রশাসক কুষ্টিয়ার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net