August 24, 2026, 6:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

কুষ্টিয়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, ২ লক্ষ টাকা জরিমানা

রিয়াজুল ইসলাম, দৈনিক কুষ্টিয়া//
কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকায় ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ ও বিক্রির দায়ে বিসমিল্লাহ ফার্মেসির মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দুপুরে (১৮ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান ও রিজু তামান্না ভ্রাম্যমান অভিযানের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শহরের ছয় রাস্তার মোড়ে অবস্থিত বিসমিল্লাহ ফার্মেসীর মালিক দীর্ঘদিন ধরে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং মেয়াদউত্তীর্ণ ঔষধের মোড়কে থাকা উৎপাদন তারিখ ও মেয়াদউত্তীর্ণের তারিখ পরিবর্তন করে বিক্রি করে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে ফার্মেসীতে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়া যায়। আদালত নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদউত্তীর্ণ ঔষধ জব্দ করে। এসময় ওই ফার্মেসীর মালিক আশরাফুল হক(৩০) কে ঔষধ আইন ১৯৪০ এর ১৮(ক) এর ২৭ ধারা মোতাবেক ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
অভিযুক্ত ফার্মেসী মালিক আশরাফুল হক কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ি এলাকার সিরাজুল হকের ছেলে।
জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেটসহ সিভিল সার্জনের প্রতিনিধি, ঔষধ প্রশাসনের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net