April 17, 2026, 1:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা

দেশে করোনা আক্রান্ত ২ হাজার ছাড়িয়েছে, মৃত্যু আরও ৯

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//
প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা দেশে লাফিয়ে বাড়ছে। আক্রান্ত দুই হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮৪ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও নয়জন করোনাভাইরাসে মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩০৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪৪ জন।

শনিবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন করে ৩০৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৪৪ জনে দাঁড়িয়েছে।

আইইডিসিআর পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও নয়জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৮৪ জনে দাঁড়িয়েছে। সবশেষ মৃত নয়জনের ছয়জন ঢাকার, দুজন নারায়ণগঞ্জের এবং অন্যজন সাভারের।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net