July 27, 2026, 6:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ১০ জেলখানা থেকে ৩৫০ বন্দির মুক্তির তালিকা প্রেরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন//
কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ১০ জেলখানা থেকে ৩৫০ বন্দির মুক্তির তালিকা প্রেরণ করা হয়েছে। এ নিয়ে সারাদেশের কারাগারগুলো থেকে প্রায় হাজার জন বন্দি মুক্তির প্রক্রিয়া অনুমোদনের অপেক্ষায়।
খুুলনা বিভাগের কয়েকজন জেলসুপারের সাথে কথা বলে জানা যায় তারা স্বরাষ্ট মন্ত্রনালয়ের নির্দেশনা পেয়ে তালিকা করেন এবং উপরে পাঠান। তবে বন্দিদের সঠিক সংখ্যা এবং ঠিক কবে নাগাদ এসব বন্দিকে মুক্তি দেয়্ শুরু করা যাবে সেটি সুনির্দিষ্টভাবে বলতে পারেননি সংশ্লিষ্টরা। তারা বলছেন, আইনি প্রক্রিয়াগুলো শেষ হলেই মুক্তি দেয়া শুরু করা হবে।
কারোনা ভাইরাসের বিস্তৃতির পর জেলাখানাগুলো থেকে অতিরিক্ত বন্দিদের মুক্তির বিষয়টি নিয়ে রাষ্ট্রের আগ্রহের পর বিচার বিভাগের উর্ধ্বত পর্যায়ে আইনগত দিক নিয়ে প্রথমে আলোচনা হয়।
গত ৬ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের নির্দেশ দেন, হত্যা, ধর্ষণ ও এসিড মামলাসহ গুর“তর মামলার আসামি বাদে দীর্ঘদিন জেলখাটা ও লঘু অপরাধে দণ্ডিত আসামিদের মুক্তির জন্য ব্যব¯’া নিতে। নির্দেশনা পেয়ে কারা কর্তৃপক্ষ সারাদেশ থেকে বিভিন্ন মামলার প্রায় দেড় হাজার আসামির তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই তালিকা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তালিকা থেকে বিধি ও নীতিমালা অনুযায়ী একটি তালিকা করে দেয় যেখানে ১৪ ধরনের আসামির নাম ছিল। যারা শিশু হত্যা করেছে, ধর্ষণ ও অপহরণের পর হত্যা করেছে, এসিড নিক্ষেপ করে হত্যা করেছে, জননিরাপত্তার জন্য হুমকি, অস্ত্র আইনের মামলার আসামি- এমন মামলার আসামিদের মুক্তির তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net