November 22, 2026, 9:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী,

কুষ্টিয়ায় মাদক বিক্রেতার হামলায় ৪ বছরের শিশু জখম

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট কলোনীতে মাদক ব্যবসায়ীদের হামলায় ফাহিম নামের ৪ বছরের শিশু জখম হয়েছে। শিশুটি এখন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন।

ফাহিমের বাবা ফয়সালের দাবী যে ২০ এপ্রিল বিকেল স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী তাদের বাড়ির গেটে এসে দাড়িয়ে মাদক বেচাকেনা করছিলো। যা তারা হরহামেশাই করে থাকে। ফয়সালের পরিবারের লোকজন নিষেধ করায় মাদক বিক্রেতারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। হামলায় ফয়সালের ৪ বছরের শিশু পুত্র ফাহিম গুরুত্বর জখম হয়।

এলাকাবাসী ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় অস্ত্রপাচার শেষে তাকে ৬ নং ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
দীর্ঘদিন ধরে রাজারহাট এলাকার কলোনীপাড়ায় মাদকের ব্যবসা চলে আসছে। মাদক বিক্রিকে কেন্দ্র করে বহু খুন-খারাবী হয়েছে রাজারহাট এলাকায়। মাদক ব্যবসায়ী ফুটু ও রাসেল পুলিশের সাথে ক্রসফায়ারে নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net