August 31, 2026, 8:58 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ১৬, সংখ্যা বাড়ার আশঙ্কা

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//

কানাডার পূর্বাঞ্চলে নোভা স্কটিয়া প্রদেশে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। বন্দুকধারী পুলিশের পোশাক পরিহিত ছিল বলে দাবি করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
নিহত ১৬ জনের মধ্যে এক নারী পুলিশ সদস্যও রয়েছেন। আহত ও নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে পুলিশ।
পুলিশ জানায়, হামলাকারীকে একটি পুলিশের গাড়ি চালাতে দেখা গেছে। নোভা স্কটিয়ার বিভিন্ন স্থানে মানুষকে লক্ষ্য করে তিনি গুলি ছুড়ছিলেন। হামলা শুরু হলে নগরের বাসিন্দাদের ঘরের দরজা বন্ধ করে নিরাপদে অবস্থান করতে বলা হয়। ১২ ঘণ্টার ধরপাকড় হামলাকারীর মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়।
বন্দুকহামলায় নিহত নারী পুলিশ হেইডি স্টিভেনসন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) কনস্টেবল। তিনি ২৩ বছর আরসিএমপিতে কাজ করেছেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে ‘ভয়ঙ্কর পরিস্থিতি’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে নোভা স্কটিয়ার প্রিমিয়ার স্টিফেন ম্যাকনেইল বলেন, ‘আমাদের প্রদেশটির ইতিহাসে এটি সবচেয়ে অর্থহীন হিংসাত্মক ঘটনাগুলোর একটি।’
পুলিশ জানায়, অভিযুক্ত বন্দুকধারীর নাম গ্যাব্রিয়েল ওর্টম্যান। তার বয়স ৫১ বছর। তিনি আরসিএমপির কর্মী নন কিন্তু হামলার সময় ‘খুব সম্ভবত’ এর ইউনিফর্ম পরিহিত ছিলেন।
তবে ওই বন্দুকধারী কীভাবে মারা গেলেন তার বিস্তারিত জানায়নি পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net