June 20, 2026, 12:16 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

লে-অফ করা শিল্পপ্রতিষ্ঠান প্রণোদনা পাবে না

দৈনিক কুষ্টিয়া অর্থনৈতিক ডেস্ক//*/

করোনা পরিস্থিতিতে লে-অফ ঘোষণা করা শিল্পপ্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীর মজুরি পরিশোধে সরকারের ঘোষিত ৫ হাজার কোটি টাকার তহবিল থেকে কোনো সহায়তা পাবে না বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানায়, প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান এসএমইর জন্য গঠিত ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে চলতি মূলধন বাবদ ঋণ নিয়ে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে পারবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রবিবার বাংলাদেশ ব্যাংককে এক চিঠিতে এই মতামত দিয়েছে। এতে আরও বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান ৮০ শতাংশের বেশি পণ্য সরাসরি রপ্তানি করে, তাদের ঋণপত্র বা এলসি পরীক্ষা সাপেক্ষে শুধু শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে ৫ হাজার কোটি টাকার তহবিল থেকে ঋণ নিতে পারবে।

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ মার্চ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। পরে ৫ এপ্রিল অর্থনীতিতে করোনাভাইরাসের বিরূপ প্রভাব মোকাবিলায় নতুন আরও চারটি প্যাকেজে ৬৭ হাজার ৭৫০ কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net