April 30, 2026, 1:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার

কুষ্টিয়া জেলা প্রশাসকের সভা, রমজানে বাজার মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত

হুমায়ূন কবির, খোকসা//*/

কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন জেলার ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে রমজানে বাজার মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে একই সাথে কঠোর হুশিয়ারী জারি করা হয়েছে অসাধু ব্যবসায়ীদের।

কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম ও কুষ্টিয়ার বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

সভায় জেলা প্রশাসক রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার জন্য সকল ব্যবসায়ীকে আহবান জানান।
বিনা কারণে ব্যবসায়ীরা যদি পণ্যের বাজার দর নির্ধারিত মূল্য থেকে কারসাজি মল্য নেন এতে করে যদি ভোক্তা অধিকার ভুলুণ্ঠিত হয় তবে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জেলা পরিষদের চেয়ারম্যান বলেন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্থিতি”শীল রাখতে হবে। বিনা কারণে যেন দ্রব্য মূল্যের দাম না বাড়ে। আর কোনো কারণে যদি কোনো অসাধু ব্যবসায়ী বা প্রতিষ্ঠান দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net