May 1, 2026, 6:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ

দূষিতবায়ু প্রবণ অঞ্চলে করোনায় মৃত্যুহার বেশি : গবেষণা বাংলাদেশে সবচেয়ে দূষিত বায়ু নারায়ণগঞ্জে

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/

দূষিতবায়ু প্রবণ অঞ্চলে করোনায় মৃত্যুহার বেশি হচ্ছে বলে নতুন গবেষণা বলছে। এসব অঞ্চলের বাতাসের কিছু উপাদান যা হাঁপানি ও ফুসফুসের রোগে আক্রান্ত হওয়ার আশংকা বাড়িয়ে দেয়। খবর গার্ডিয়ানের।
গবেষণা প্রমাণ হলে বাংলাদেশের নারায়নগনজ জেলা দেশের সবেচ বায়ুদূষিত এলাকা। এবং এখানে ইতোমধ্যে করোনা আক্রান্তের হার বেশী পাওয়া গেছে।
ঢাকা ও গাজীপুরের বায়ুর মান অস্বাস্থ্যকর অবস্থায় আছে। বরিশাল, রংপুর, সিলেট ও কুমিল্লায় বায়ুর মান সহনশীল অবস্থানে। সাভার, ময়মনসিংহ অঞ্চলের বায়ুর মান সতর্কাবস্থায়। আর সবচেয়ে দূষিত বায়ু নারায়ণগঞ্জে। সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। বায়ুর মানের দিক দিয়ে ভালো অবস্থানে আছে চট্টগ্রাম ও রাজশাহী।
২২ জুন ২০১৯ রিাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরের মিলনায়তনে এক সেমিনারে দেশের বিভিন্ন অঞ্চলের বায়ুর মান তুলে ধরেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) ১০টি সংগঠন ‘বায়ুদূষণ ও করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
দেখা গেছে, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সের ৬৬টি প্রশাসনিক এলাকায় মৃত্যুহার বেশি। এর মধ্যে পাঁচটি অঞ্চলে মৃত্যুর হার ৭৮ শতাংশ। আর এ পাঁচ অঞ্চলই সবচেয়ে বেশি বায়ুদূষণের শিকার।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, উচ্চমাত্রার বায়ুদূষণের প্রভাবে কোভিড-৯ এ মৃত্যুহার বেড়ে যায়। যুক্তরাষ্ট্রে বায়ুদূষণের উচ্চমাত্রার কারণে দেশটিতে এতো বেশি মানুষ মারা গেছে।
অবশ্য চিকিৎসকরা এখনই এতে সায় দিচ্ছেন না। তারা দুইয়ের মধ্যে সম্পর্ক রয়েছে, এমনটা বলার আগে আরো গবেষণা চালানো উচিত বলে মনে করেন।
হারভার্ডের গবেষকরা বলেছেন, যেসব শহরে বিগত বছরগুলোতে বায়ুদূষণের মাত্রা কম ছিল, সেসব শহরে কোভিড-১৯ এ মৃত্যুর হারও কম। কমের এই পরিমাণটা শতকরা ১৫ ভাগ।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ এর মৃত্যুহারের নমুনাগুলোর সঙ্গে জনসংখ্যার ঘনত্ব এবং উচ্চমাত্রার পিএম ২.৫ এক্সপোজারের নিদর্শনগুলোর মিল রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net