June 20, 2026, 1:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

দেশে নতুন করোনা শনাক্ত ৩৯০, মৃত্যু বেড়ে ১২০

দৈনিক কুষ্টিয়া অনলাইন//*/

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৯০ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে বাংলাদেশে ভাইরাসটির সংক্রমণে সৃষ্ট রোগ কভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৭২। এ সময় আরো ১০ জনের মৃত্যু হওয়ায় কভিড-১৯-এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০। আর গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৫ জন। এখন পর্যন্ত মোট ৯২ জন সুস্থ হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৫২টি। তবে আগের কিছু নমুনাসহ মোট ৩ হাজার ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার হার আগের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ বেশি।

নতুন করে আরো ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন জানিয়ে তিনি বলেন, ‘প্রায়ই একটা প্রশ্ন শোনা যায় যে, সুস্থ এত কম কেন- এ প্রশ্নের জবাবে আমি বলবো করোনায় আক্রান্তদের সুস্থ হতে অনেক সময় লেগে যায়। অনেক সময়ে উপসর্গ ও লক্ষণ নিয়ে ১৪-১৫ দিন থাকেন। তারপরে লক্ষণ ও উপসর্গ কমতে শুরু করে। এরপর প্রায় মাসখানেক লেগে যায়।’

গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৭ জনই পুরুষ এবং তিনজন নারী। এদের ৭ জন ঢাকার বাসিন্দা এবং ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আরো ১৫০ জনকে আইসোলশনে আনা হয়েছে। এ নিয়ে মোট ৯০০ জনকে আইসোলশনে রয়েছেন বলেও জানান তিনি। আইসোলেশন থেকে ১৫ জন মুক্ত হয়েছেন। এ নিয়ে মোট ৫৯৪ জন আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। আর ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net