March 10, 2026, 11:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে

করোনা উপসর্গ নিয়ে যশোরে ২ জনের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, যশোর //*/
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে যশোরে মারা গেছেন দুউি জন। এদের মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৬০ বছরের বৃদ্ধ ও ২৪ বছর বয়সী এক গর্ভবতী (৩ মাসের অন্তঃসত্ত্বা) নারী রয়েছ্।ে তাদের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া মৃত দুইজনের সংস্পর্শে আসা আরো ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.আরিফ আহমেদ জানান, ঝিকরগাছা উপজেলার বর্নি গ্রামের শাকিলা খাতুন (২৪) নামে গর্ভবতী মহিলা মারা গেছেন। সে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়। রাতে তার মৃত্যু হয়। অপরদিকে ৬০ বছর বয়সী বৃদ্ধ চৌগাছা উপজেলার জামিরা গ্রামের বাসিন্দা। তিনিও করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় হসপিটালে ভর্তি হন। ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।তাদের সংস্পর্শে আসা ৫ জনকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে এবং পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনার সন্দেহভাজন রোগী হিসেবে তাদের দু’জনকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে। নিহতরা করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা রিপোর্ট হাতে আসার পরে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ডা. আরিফ আহমেদ।।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net