August 15, 2026, 10:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার কর্মীদের সংঘর্ষ, এমপির বাড়িতে বাড়তি পুলিশ কুষ্টিয়ায় ১৫ আগস্টে খিচুড়ি রান্নার অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার দুই কোটি টাকার নকল সিগারেট জব্দ, বিএটির এজাহারে ৩ লাখ, জব্দ তালিকা নিয়ে বড় প্রশ্ন ভুয়া কাবিন-তালাকনামার অভিযোগে কুষ্টিয়ায় মামলা, তদন্তে পুলিশ দর্শনা সীমান্ত দিয়ে আসছে ভারতের ১৯ নতুন প্রজন্মের রেল কোচ শতাব্দীর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খুলে গেল সূর্যের রহস্যের জানালা, বাংলাদেশ কেন বঞ্চিত হলো কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্ত কমিটি গঠন ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজেশনে উপাচার্যের উদ্যোগ, গঠন ৭ সদস্যের কমিটি দীর্ঘদিন পর নতুন কমিটি/ কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার মেহেরপুরে রাস্তা মেরামতে মিলল ৯৬ মাইন, সেনাবাহিনীর হাতে নিষ্ক্রিয়

আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত ডে-লেবার (বর্কমানে বেতনবিহীন) কর্মচারী ফজলুর রহমান ফজলুকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং সেখানেই তাকে পুলিশি পাহারায় রাখা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) রাতে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ফজলু পুলিশের কাছে লিখিতভাবে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তবে শারীরিক অবস্থার কারণে তাকে হাসপাতালে রেখেই চিকিৎসা ও নজরদারিতে রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।
তদন্ত কর্মকর্তা বলেন, হত্যা মামলা দায়ের হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। আপাতত মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অন্য আসামিদের বিষয়েও তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, মামলার অপর দুই আসামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ায় তাদের বিষয়ে তদন্ত আরও সতর্কতার সঙ্গে করা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার সকালে নিহত শিক্ষকের স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ফজলুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার অন্য তিন আসামি হলেন— বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মচারী উপ-রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও অন্য আসামিদের সম্পৃক্ততা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net