March 18, 2026, 5:24 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

ঢাকায় আক্রান্ত, পালিয়ে কুষ্টিয়া আসার পথে উদ্ধার স্বামী-স্ত্রী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
নানা নাটকীয়তার পর ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে সেখান থেকে পালিয়ে আসার পথে রাজবাড়ীতে উদ্ধার হওয়া এক দম্পতিকে নেয়া হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আর এম ও ডাঃ তাপস কুমার সরকার জানান তাদের চিকিৎসার আওতায় আনা হয়েছে। নারীটি অন্তসত্বা।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের রতন ক্লিনিকের সামনে থেকে একটি ব্যাটারিচালিত অটোবাইক থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা তছিকুল ইসলাম (৩১) ও তার স্ত্রী শিল্পী বেগম (২৪)।
তছিকুল জানান, ঢাকার কামরাঙ্গীরচরে একটি ভাড়া বাসায় তারা থাকতেন। বুধবার তার শরীরে এবং বৃহস্পতিবার তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস ধরা পড়লে তারা ঢাকা থেকে পালিয়ে আসেন।
তারা দুজনেই সিদ্ধান্ত নেন যদি মরতেই হয় তাহলে তারা নিজ বাড়িতে ফিরে মরতে চান। এই রকম চিন্তা থেকেই তারা রওনা হন ঢাকা থেকে। তাদের ৪ বছরের একটি বাচ্চা রয়েছে। অন্যদিকে নারীটি অন্তসত্বা।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তারা ঢাকা থেকে পালিয়ে কুষ্টিয়া যাচ্ছিলেন, এমন তথ্য পেয়ে আক্রান্ত স্বামী-স্ত্রীকে উদ্ধার কনা হয়।
বিষয়টি ঐ আক্রান্ত ব্যক্তির আত্মীয়স্বজনদের নিকট থেকে জানার পর কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আকম সরওয়ার জাহান বাদশা কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোনেকে অবহিত করেন।
পরে জেলা প্রশাসকের উদ্যোগে তাদেরকে কুষ্টিয়ায় আনা হয়।
এ ব্যাপরে জেলা প্রশাসক বলেন বিষয়টি মানবিক তাই পদক্ষেপ নেয়া হয়েছে। বড় কথা হলো ঐ মহিলাটি অন্তসত্বা। বিষয়টি আরো মানবিক হয়ে দাঁড়ায়।
ডাঃ তাপস কুমার সরকার জানান তাদের সবাইকে আলাদা রাখা হয়েছে। তাদের অবস্থা খুব খারাপ নয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net