June 17, 2026, 8:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

ঝুঁকির মাঝেও মনোবল অটুট বরিশাল মেট্রোপলিটন পুলিশের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/

সারাদেশে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত পুলিশের ২৩৪ সদস্য করোনায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোনো সদস্য আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তারপরও ঝুঁকি নিয়েই দিনরাত কাজ করে যাচ্ছেন বিএমপি সদস্যরা।

জনগণের সামাজিক দূরত্ব ও ঘরে থাকা নিশ্চিত করতে বরিশাল নগরীর সর্বত্র নিয়মিত টহল দিচ্ছেন মেট্রোপলিটন পুলিশ সদস্যরা। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের জানাজা ও দাফনের ব্যবস্থাও করছেন তারা। পাশাপাশি করোনা শনাক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া, কোয়ারেন্টাইন নিশ্চিত করা, শ্রমজীবী মানুষকে সহায়তা, রাস্তায় জীবাণুনাশক ছিটানোসহ করোনা প্রতিরোধে যে মহাযজ্ঞ তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন তারা।

এসব কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হতে পারেন জেনেও সাধারণ মানুষের সুরক্ষায় জীবনের ঝুঁকি নিচ্ছেন তারা। এ অবস্থায় করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের (বিএমপি) সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের উদ্যোগে পুলিশ সদস্যদের সুরক্ষার জন্য পুলিশ সদস্যদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, গ্লোভস, মাস্কসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি পুলিশ সদস্যদের নিরাপদ রাখতে পুলিশ লাইন্সে জীবাণুনাশক স্প্রে কক্ষ স্থাপন করা হয়েছে।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, জনগণের সেবায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুই হাজার সদস্য নিয়োজিত রয়েছেন। তারা সরাসরি মাঠে থেকে করোনার বিস্তার রোধে কাজ করছেন। সারা দেশে অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেও বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মনোবল অটুট রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net