March 7, 2026, 1:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ কুষ্টিয়ায় গুজবে জ্বালানি সংকটের আতঙ্ক, রাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইবির শিক্ষক হত্যা/ ফজলু, ২ শিক্ষকসহ ৪ বিরুদ্ধে থানায় অভিযোগ, শরীরে ২০ বারেরও বেশী আঘাত করা হয় ফ্যামিলি কার্ড/কারা পাবেন, কারা থাকছেন বাইরে ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক

দেশে করোনায় নতুন আক্রান্ত ৫০৩, মৃত্যু বেড়ে ১৩১

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমলেও আশঙ্কাজনক হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এই সময়ে কভিড-১৯ শনাক্ত হয়েছে ৫০৩ জনের দেহে!

চব্বিশ ঘণ্টায় নতুন মৃতের সংখ্যা চারজন। তাতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে। নতুন মৃতের চারজনই পুরুষ। তারা সবাই ঢাকার বাসিন্দা; বয়স ৫১ থেকে ৬০ এর ঘরে।

একদিনেই পাঁচশো ছাড়ানো আক্রান্তে দেশে মোট কভিড-১৯ রোগী দাঁড়াল ৪,৬৮৯ জনে।

সুস্থ হয়েছেন আরও চারজন; মোট আরোগ্যের সংখ্যা ১১২ জন।

কভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনকার অনলাইন বুলেটিনে শুক্রবার দুপুরে আক্রান্ত-মৃত্যু-আরোগ্যের তথ্য উপাত্ত তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, চব্বিশ ঘণ্টায় আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯ শতাংশ বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ হাজার ৭৭৬টি।

গত একদিনে আইসোলেশনে নেওয়া হয়েছে ১২৩ জনকে। বর্তমানে আইসোলেশনে থাকাদের মোট সংখ্যা ৯৯৫ জন। চব্বিশ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২৮ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৭ লাখ ১০ হাজার; মৃতের সংখ্যা ১ লাখ ৯১ হাজার ছুঁই ছুঁই।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net