October 12, 2026, 3:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি

ঝিনাইদহে প্রথম ২ করোনা রোগী শনাক্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে প্রথম ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলো- ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার এক নারী। তিনি গত ২০ এপ্রিল ঢাকা থেকে এসেছেন।
অপরজন পুরুষ আক্রান্ত রোগীর বাড়ি কালীগঞ্জ উপজেলার মোল্যাডাঙ্গা গ্রামে। তিনি এসেছেন মাদারীপুর জেলা থেকে।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, ঝিনাইদহ এতদিন করোনামুক্ত থাকলেও এখন রোগী শনাক্ত হওয়ায় জেলাকে লকডাউন করার জন্য জেলা প্রশাসনকে জানানো হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান জানান, ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি শনিবার বিকেলে লকডাউন করা হয়েছে।

ঝিনাইদহে ২ জন করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জেলার সর্বস্তরের মানুষের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়েছে। ফলে আগের তুলনায় শনিবার বিকেল থেকে শহরে মানুষের চলাচল অনেকাংশে কমে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net