March 12, 2026, 3:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

মা হওয়ার প্রতীক্ষায় কোয়েল

দৈনিক কুষ্টিয়া বিনোদন ডেস্ক//*/

লকডাউন পর্বেই তাঁর প্রেগন্যান্সির জীবন কাটাচ্ছেন কোয়েল। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, নতুন অতিথি আসবে নিসপাল সিংহ রানে আর কোয়েলের জীবনে।

কোয়েলের মা হওয়া নিয়ে যাতে কোনও জল্পনা না রটে তার জন্য নিজেই ভক্তদের উদ্দেশে ইনস্টাগ্রামে ছবি দিয়েছিলেন নায়িকা। জানিয়েছিলেন মা হওয়ার খবর। সে দিন মেরুন কাফতান আর নেকপিসেও মোহময়ী কোয়েল। ছবি পোস্ট হতেই নেটাগরিকদের বিস্ময় আর শুভেচ্ছার ঢল নেমেছিল। সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী থেকে অভিনেতা আবির মুখোপাধ্যায় থেকে গায়ক অনুপম রায়, সকলেই লাইক করেছিলেন কোয়েলের এই মা হওয়া নতুন লুকের ছবি।

সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে কোয়েল শেয়ার করেছেন ছোটবেলার একটি ছবি৷ যেখানে তিনি বসে রয়েছেন শাড়ি পরে৷ কোয়েল লিখেছেন, তখন তিনি ক্লাস ফাইভে পড়েন৷ দিনটি ছিল সরস্বতী পুজোর।ভবানীপুরের বাড়ির বারান্দায় শাড়ি পরে ছবি তুলেছিলেন কোয়েল৷

করোনার সব খবর তাঁর নজরে। চিন্তা করছেন দিনমজুর থেকে শ্রমিকের গ্রাসাচ্ছাদনের কথা। নিয়ম মেনে যোগাসন, প্রেগন্যান্সির বই পড়া, গান শোনা, পরিবারের সকলের সঙ্গে সময় কাটাচ্ছেন কোয়েল।

নিজের ইমিউনিটির সঙ্গে সঙ্গে দেশের মানুষের করোনা যুদ্ধ নিয়ে বলতে গিয়ে আনন্দবাজার ডিজিটালকে বলেছিলেন তিনি, “এখন যে প্রশ্ন সবচেয়ে জরুরি তা হল ইমিউনিটি। বার বার এই শব্দ উঠে আসছে। কিন্তু রিকশাচালক, দিন আনি দিন খাই মজুরের ইমিউনিটি কী করে হবে? তাঁরা তো খেতেই পাবেন না! আর ভাবতে পারছি না…”

জন্মদিনে কোথাও যাওয়া বা কেউ আসার প্রশ্ন নেই এ বার। মা-বাবার সঙ্গেও রোজের নিয়মে কথা বলেছেন হোয়াটসঅ্যাপ কলে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net