June 20, 2026, 5:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ

আব্দুল খালেক সমাজ উন্নয়ন সংস্থার খাদ্য ও ওষুধ বিতরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/:

ঘরবন্দি কর্মহীন অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছে আব্দুল খালেক সমাজ উন্নয়ন সংস্থা। রোজায় এক মাসের খাবার ও বিভিন্ন ওষুধ দিয়ে অসহায় মানুষের পাশে দাড়ায় সংস্থাটি। ২৭ এপ্রিল সোমবার ঝিনাইদহের শৈলকুপার শ্রীরামপুর গ্রামে আব্দুল খালেক সমাজ উন্নয়ন সংস্থা কর্মহীন অসহায় একশ’ পরিবারের মাঝে প্রত্যেককে এক মাসের খাদ্য সামগ্রী ও বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে। সামাজিক দূরত্ব মেনে তাদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে লুৎফর রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য রেজাউল করিম খান। আব্দুল খালেক সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শামসুন্নাহার এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকলিমা আক্তার, পল্টন বিশ্বাস ও সাবিলুল হুদা এডুকেশন ফাউন্ডেশন (শেফ) এর পরিচালক কামরুল ইসলাম তুহিন।
এক মাসের খাদ্য ও ওষুধ’র পৃষ্ঠপোশকতা করেছেন বরিশালের সিনিয়র মেট্টো পলিটন ম্যাজিষ্ট্রেট পলি আফরোজ ও কুষ্টিয়ার সিনিয়র সহকারী জজ রোকাইয়া বিন্তে খালেক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net