October 23, 2026, 5:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ

কুষ্টিয়ায় সেই এসি ল্যান্ড’র করোনা পজিটিভ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
কুষ্টিয়ার মাঠ প্রশাসনে যে ক’জন কর্মকর্তা বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাদের মধ্যে অন্যতম হলেন কুমারখালীর এসি ল্যান্ড (ভুমি) মমোহাইমিন আল জিহান। দিনরাত উপজেলার এ ধার থেকে ওধারে ছুটে বেড়িয়েছেন। কখনও মোবাইর কোর্ট নিয়ে, কখনও লোকবল নিয়ে, কখনও বা একাই। উদ্দেশ্য একটাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা। জনগনকে সচেতন করতে তিনি সর্বোত্তমটাই করে চলেছিলেন। জিহানের ফেসবুক পেজ ক্লিক করলেই এই সত্যতা মিলবে। ২৪ এপিল তিিন তার ফেসবুকে পেজে লেখেন
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু
পথে যদি পিছিয়ে পড়ি কভু॥
সর্বশেষ ২৫ এপ্রিল কুমারখালী উপজেলার পৌরসভার বাজার এলাকা, খোকন মোড় এবং আলাউদ্দিন নগর মোড়ে অবৈধভাবে দোকান খোলা রাখার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি। তিনি লেখেন জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।
মানুষকে করোনার হাত থেকে বাঁচানোর সেই সংগ্রামী মানুষটিই এবার করোনার কাছে নিজেকে সর্মপন করলেন।
বিষয়টি কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকৃল উদ্দিন নিশ্চিত করেছেন।
তবে কৃুষ্টিার জেলা প্রশাসক অসলাম হোসেন জানিয়েছেন অধিকতর পরীক্ষার জন্য তার নমুনা ঢাকায় পাঠানো হবে। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন।
ডাঃ আকুল জানান তিনি ভালো আছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net