March 11, 2026, 4:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে

চুয়াডাঙ্গায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে যুবকের মৃত্যু, বাড়ি লকডাউন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//

চুয়াডাঙ্গায় জ্বর শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে আসা এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বড়শলুয়া গ্রামের বাড়িতে ২৯ বছর বয়সী এই যুবকের মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামীম কবির জানান, বুধবার দুপুরে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ওই যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শ্বাসকষ্ট বেশি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়।

কিন্তু পরিবারের লোকজন ওই রোগীকে রাজশাহী না নিয়ে নিজ গ্রামের বাড়িতে নিয়ে যায়। সেখানে দুপুরে তার মৃত্যু হয়। তার করোনা ভাইরাস ছিল কিনা নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান জানান, মৃত যুবকের বাড়িটি লকডাউন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net