September 3, 2026, 2:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’! বেতন বাড়ার খবর বাজারে পৌঁছে গেছে সবুজ খোসার আড়ালে টকটকে লাল. হিজলাবটে তেঁতুলের অদ্ভুত রহস্য পে-স্কেল ২০২৬: স্বস্তি, সংকট ও সম্ভাবনার ত্রিমাত্রিক হিসাব চুনোপুঁটি নয়, অপরাধের নেপথ্যের শক্তিকে ধরতে পারবেন কি কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার? মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল মক্কা থেকে বঙ্গোপসাগর: নিরাপত্তা নাকি নতুন ঝুঁকির ছায়া? গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি

মৃত্যু হার কমেছে, কমেছে আক্রান্তের সংখ্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/
সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের; নতুন শনাক্ত হয়েছেন ৫৬৪ জন।
চব্বিশ ঘণ্টার হিসেবে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা কমছে।

নতুন মৃতদের তিনজন পুরুষ, দুইজন নারী। এর মধ্যে রয়েছেন একজন সিনিয়র সাংবাদিক, একজন পুলিশ সদস্য।
মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৬৮ জন; মোট আক্রান্ত ৭,৬৬৭। আরোগ্য লাভ করেছেন মোট ১৬০ জন। সবশেষ চব্বিশ ঘণ্টায় সেরে ওঠেছেন ১০ জন।

করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে হালনাগাদ তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে ২৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় ৫,৬২৬টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় ৪,৯৬৫টি নমুনা। তাতে ৫৬৪ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। নমুনা সংগ্রহের হার আগের দিনের তুলনায় ১৯ দশমিক ৫৪ শতাংশ বেশি হলেও পরীক্ষার হার দশমিক শূন্য ৬ শতাংশ কম।

চব্বিশ ঘণ্টার হিসেবে বুধবার মৃতের সংখ্যা ছিল ৮ জন, আক্রান্তের সংখ্যা ছিল রেকর্ড ৬৪১ জন!

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানানো হয়, ঢাকার হাসপাতালগুলোতে চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসের রোগী ভর্তি হয়েছেন ৯৫ জন, হাসপাতালগুলোতে মোট করোনা রোগী রয়েছে ৯৫৬ জন।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ছুঁই ছুঁই।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net