December 5, 2025, 5:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৮ কুকুরছানা পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে পাবনার সেই নারী গ্রেপ্তার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু ‘কমপ্লিট শাটডাউন’ খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করছেন—দোয়া কামনা তারেক রহমানের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক পরীক্ষা/কুষ্টিয়াতেও শিক্ষকরা অব্যাহত রাখছেন কর্মবিরতি খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, নিরাপত্তা নিশ্চিত করবে এসএসএফ প্লট বরাদ্দ দুর্নীতি মামলা/ হাসিনার ৫ বছর, রেহানার ৭ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা চুয়াডাঙ্গা সীমান্তে হত্যাকান্ড/ ‘অনিচ্ছাকৃতভাবে ছোড়া’ গুলিতে বাংলাদেশি নিহত, বলছে বিএসএফ ঈশ্বরদীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ/ গ্রেপ্তার ৫, অস্ত্র হাতে গুলি ছোড়া যুবক জামায়াতের কর্মী: পুলিশ কুষ্টিয়ায় দিনদুপুরে একজনকে কুপিয়ে হত্যা

পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়াল

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক//
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮০ পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
সবমিলিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১ হাজার ৫০৯ জনে।
আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৮৫। করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ছয়জন পুলিশ সদস্য।
ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ ৯ মে এই তথ্য আপডেট করা হয়েছে। মোট আক্রান্তের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য ৭০৮ জন।
সারাদেশে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ৪৬৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২ হাজার ৮৭০ জন সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ১১০ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net