March 11, 2026, 1:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে

কুষ্টিয়া হাসপাতালে পিপিই পরিধান করা ভূয়া চিকিৎসক, এক মাসের কারাদন্ড

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রীতিমতো সুরক্ষা পোশাক পরিধান করে চিকিৎসা দেওয়ার অভিযোগে এক ভূয়া ‘চিকিৎসককে’ আটক করা হয়েছে। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
অভিযুক্ত ওই ভূয়া চিকিৎসকের নাম সাগর ইসলাম (১৮)। সে দৌলতপুর উপজেলার নারায়নপুর গ্রামের জামিল ইসলামের ছেলে।
রোববার (১০ মে) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসাহাক আলী ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক ওই ভূয়া চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ভূয়া চিকিৎসক সাগর ইসলাম সুরক্ষা পোশাক পরিধান করে হাসপাতালের জরুরী বিভাগে রোগী দেখছিলেন। এখানেই শেষ নয় চিকিৎসা নিতে আসা রোগীদের তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা প্রেসক্রিপশনে লিখে তার পছন্দমত ডায়াগনস্টিক সেন্টারে প্রেরণ করেছিলেন।
দ-প্রাপ্ত ভূয়া চিকিৎসক সাগর ইসলামকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net