January 25, 2026, 5:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৩৪ বছরে পদার্পণ উদযাপন/ সততা ও নিষ্ঠার সঙ্গে দৈনিক কুষ্টিয়ার পথচলা অব্যাহত থাকুক বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে পড়া: আইসিসির অবস্থান ও ভবিষ্যৎ প্রভাব কলমের আলোয় ৩৪ বছরের ইতিহাস, ডিজিটাল স্বপ্নে আগামীর পথে দৈনিক কুষ্টিয়া: সংগ্রামের ৩৪ বছর কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেবেন সংসদ নির্বাচন: কুষ্টিয়ায় প্রচার শুরু ঢিমে তালে, ভোটারদের জন্য প্রার্থী চিনতে অসুবিধা ৪ শতাংশ জমির জন্য বাবার লাশ উত্তোলন, কুষ্টিয়ায় রহস্যময় হত্যার অভিযোগ মেহেরপুরসহ ৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা: দ্রুত, স্বচ্ছ ও অনলাইন চিত্রনায়ক জাভেদের প্রয়াণে চলচ্চিত্র জগতে শোক কলকাতা বইমেলায় এবারও নেই বাংলাদেশ

উৎসর্গ ফাউন্ডেশন ও ভালোবাসার কুষ্টিয়ার জীবাণুাশক স্প্রে কর্মসূচি অব্যাহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
উৎসর্গ ফাউন্ডেশন ও ভালোবাসার কুষ্টিয়ার উদ্যোগে জীবাণুাশক স্প্রে কর্মসূচি অব্যাহত রয়েছে। সোমবার (১৮ মে) শহরতলীর ১১ নং ওয়ার্ড, মিলপাড়া শাহী জামে মসজিদ ও কমরেড গোলাম হোসেন রোড আশেপাশের এলাকায় জীবাণুরাশক স্প্রে করা হয়।
পহেলা রমজান থেকে ৫ম দফায় এ কর্মসূচি অব্যহত আছে। ১১ নং ওয়ার্ডের জীবানুনাশক কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছেন ভালোবাসার কুষ্টিয়া সংগঠনের চেয়ারম্যান ফয়সাল শিকদার।
উল্লেখ্য যে উৎসর্গ ফাউন্ডেশন, কুষ্টিয়া জেলা শাখা, ২৫ শে মার্চ থেকেই সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার সাথে যুক্ত থেকে জেলা প্রসাশনের ইমারজেন্সি করোনা রেসপন্স টীমে দায়িত্ব পালন করছে। এবং কেন্দ্রীয় সংগঠনের নিজস্ব ল্যাবে তৈরি ১৫০ পিস হ্যান্ড স্যানিটাইজার ও ২৫০ পিস সার্জিক্যাল মাস্ক কুষ্টিয়া জেলা পুলিশ প্রশাসনেকে জরুরী দায়িত্ব পালনে সুরক্ষার সুবিধার্তে হস্তান্তর করে।
উৎসর্গ ফাউন্ডেশন, কুষ্টিয়া ইউনিটের সাধারন সম্পাদক ও সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার সমন্বয়ক মুহাইমিনুর রহমান পলল জানান ১৬ ই ডিসেম্বর, ২০১৯ এ কুষ্টিয়া ইউনিটের আত্মপ্রকাশের পর থেকে জেলার পাচ সহস্রাধিক মানুষের রক্ত পরীক্ষা কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে চলছে সংগঠনটির জেলাব্যাপী কার্যক্রম। পাশাপাশি উৎসর্গ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইমরুল কায়েসের নেতৃত্বে দেশব্যাপী ও প্রবাসীদের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে সফলভাবে কাজ করছে সংগঠনটি।
উল্লেখ্য সংগঠনটি কুষ্টিয়া পৌর এলাকায় ঈদুল ফিতরের পর ডেঙ্গু প্রতিরোধে কাজ করার আশা ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net