August 9, 2026, 7:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন

কুষ্টিয়ায় আলো সংস্থার উদ্যোগে ৯৩ পরিবারে ১৫ দিনের খাদ্য ও হাইজিন কীট বিতরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
গতকাল কুষ্টিয়ায় আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে ও একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় ৯৩ টি পরিবারের মাঝে ১৫ দিনের খাদ্য সামগ্রী ও হাইজিন কীট বিতরণ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে কুষ্টিয়া সদর উপজেলার ৭ টি পরিবার, ভেড়ামারার ৭ টি ও মিরপুর উপজেলার ৭৯ টি পরিবার।
প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ৪ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ২০০ গ্রাম ডিটারজেন্ট, ২ টি সাবান ও ১ টি স্যানিটারি ন্যাপকিন সহায়তা হিসেবে প্রদান করা হয়।
বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিল কুষ্টিয়া ইয়ুথ নেটওয়ার্কের ৪০ জন এক্টিভিষ্ট ভলান্টিয়ার।
সহায়তাপ্রাপ্ত পরিবার নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা হয় যৌন সহিংসতার শিকার এমন পরিবার, প্রতিবন্ধী, ক্ষুদ্র-নৃগোষ্ঠী, মাতৃপ্রধান ও একক মা’য়ের পরিবার, বয়ষ্ক পরিবার, দীর্ঘদিন ধরে অসুস্থ এমন পরিবার, অধিক সদস্য কিন্ত একজন উপার্জনক্ষম এমন পরিবার, যে পরিবারে শিশুশ্রমিক রয়েছে এমন পরিবার। আলো সংস্থার মিরপুর কার্যালয় থেকে কুষ্টিয়া ইয়ুথ নেটওয়ার্কের ভলান্টিয়ারগণ খাদ্য সামগ্রী সংগ্রহ করে সহায়তাপ্রাপ্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয়।
উল্লেখ্য, সংস্থাটি ১৯৯৭ সাল থেকে কুষ্টিয়া জেলাব্যাপী উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net