June 10, 2026, 4:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে? তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

পাটুরিয়ায় মাঝ নদীতে রেখে দেয়া হয়েছে ফেরি !!

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

আবার ঈদে বাড়িমুখী তারা। এবার ঝুঁকি কমাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা ছাড়াও ফেরিগুলোকে মাঝ নদীতে নিয়ে নোঙর করে রাখা হয়েছে।
জেলা প্রশাসনের অনুরোধে এ কাজ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিইটসি) কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ- মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণের পর উভয় ঘাটে থাকা ফেরিগুলোকে মাঝ নদীতে রাখা হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার সিদ্ধান্ত হলে ফেরিগুলোকে আবার ঘাটে আনা হবে।

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, নির্দেশনা অনুযায়ী গণপরিবহন চলাচল বন্ধ থাকার কথা থাকলেও তা লোকজনকে কোনোভাবেই মানানো যাচ্ছিল না। পরে বাধ্য হয়ে সোমাবর সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের গাড়ি আটকে দেওয়া হয় এবং সেগুলোকে ফেরত পাঠানো হয়। কিন্তু এত চেষ্টার পরেও মানুষ বিকল্প পথে পাটুরিয়া যাচ্ছিল। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় বিআইডব্লিউটিসি’কে ফেরি চলাচল বন্ধ রাখতে অনুরোধ করা হয়।
পরিস্থিতি অনুকূলে আসলে ফেরি চলাচল সীমিতভাবে চালু করা হবে যাতে পচনশীল ও জরুরি পণ্যবাহী গাড়ি পারাপার করা যায়।
এদিকে সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া অন্য সব যান পারাপার বন্ধ রাখায় আটকা পরা ক্ষুব্দ যাত্রীরা ফেরি ঘাটের ৫ নম্বর কাউন্টার ভাঙচুর করেছে প্রাইভেটকার চালক ও যাত্রীরা। এখনও পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দুই শতাধিক প্রাইভেটকার ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net