March 12, 2026, 8:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

খোকসায় গৃহবধূর মৃত্যু ! স্বামী গ্রেপ্তার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
কুষ্টিয়ার খোকসায় শ্বাশুরীর সাথে কথা কাটাকাটির জের ধরে স্বামীর বাড়িতে রহস্য জনকভাবে মারা যাওয়া গৃহবধূর লাশ ফেলে পালিয়ে গেছে পরিবারের সবাই। স্বামীর দাবি তাদের চোখের সামনে মুহুর্তের মধ্যে আত্মহত্যা করেছে তার স্ত্রী।
অন্যদিকে গৃহবধুর ভায়ের দাবি হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত সাথি খাতুন এক সন্তানের জননী। ঘটনা ঘটেছে উপজেলার বেতবাড়িয়া গ্রামে। সাথি ঐ গ্রামের জাহিদের দ্বিতীয় স্ত্রী।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে শ্বাশুরী ও পুত্র বধূর মধ্যে কথা কাটাকাটি হয়। সাথি ঝগড়ার পরে ঘরে দরজা দেয়। সারাদিন তার কোন সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে বিকেলে ঘরের টিনের বেড়া কেটে তাকে উদ্ধার করা হয় মৃত।
এর পরপরই সাথির স্বামী ও পরিবারের লোকেরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। ঘরের বারান্দায় পড়ে তাকে সাথির মৃতদেহ ও উঠানে তার দুই বছরের কন্যা।
সাথির বাবার বাড়ি একই উপজেলার ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামে।
খবর পেয়ে সাথির বাবার পরিবারের লোকজন যেয়ে মরদেহ উদ্ধার করে।
সাথির ভাই স্বপন মন্ডল অভিযোগ করে যে শ্বাশুরীর নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ আত্মহত্যা করতে পারে। আবার পিটিয়ে হত্যার পর আত্মহত্যার নাটক সাজানো হতে পারে।
বৃহস্পতিবার রাতেই সাথীর ভাই স্বপন মন্ডল বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী-শাশুড়ি দুই জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। মামলার পরপরই পুলিশ জাহিদকে গ্রেফতার করে তবে শাশুড়ি উজালা বেগম এখনও পলাতক।
পুলিশ জানায় অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net