August 26, 2026, 6:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

কুষ্টিয়ার গণ পরিবহন পরিদর্শনে জেলা প্রশাসক, নিয়ম মেনে চলার আহবান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন নিজেই তদারকি করলেন জেলার গণপরিবহন চলাচল। ১ জুন ১ জুন সীমিতি পরিসরে সবকিছু খুলে দেয়ার সরকারী ঘোষণার প্রেক্ষিতে কিভাবে গণপরিবহন চলছে তা তিনি সরেজমিনে দেখতে শহরের বিভিন্ন বাস ডিপো পরিদর্শন করেন।
এ সময় তিনি প্রতিটি বাস কাউন্টার জীবাণুমুক্ত করার এবং কাউন্টারে তাপমাত্রা পরিমাপক যন্ত্রের ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি মাস্ক ব্যতিত গণপরিবহনে চলাচল সসম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেন। কাউন্টারে এবং বাসে কর্মরত প্রত্যেককে বাধ্যতামূলকভাবে মাস্ক এবং গ্লোভস পরিধানের নির্দেশনা প্রদান করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্ট দফতরের ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক আবারও সবাইকে সচেতনভাবে সকল নিয়ম মেনে চলার আহবান কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেনের।
তিনি বলেন এটা পরীক্ষামুলকভাবে একটি ব্যবস্থা। সবাই যদি সচেতনতার সাথে এই পরিস্থিতি উতরে যেতে পারি তাহলে হয়তো আমাদের পরিবহন বন্ধ করতে হবে না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net