March 12, 2026, 3:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

করোনাকালীন অফিসে/বাইরে এ নিয়মগুলো মেনে চলুন

দৈনিক কুষ্টিয়া লাইফ স্টাইল ডেস্ক/
অনেকদিন পরই তো তাইনা ? তো বটেই অফিস যাবেন, বাইরে যাবেন। বন্ধু বান্ধব কতই না মিস করেছে ? তবে যাই-ই করুন টাইম শেষে যত দ্রত সম্ভব ফিরে যান বাড়িতে।
এখনই আগের মতো স্বাভাবিক জীবনে ফেরা হচ্ছে না- এটা মনে রাখবেন। বাইরে খাওয়া, ঘোরাঘুরি- এগুলো আরও কিছুদিনের জন্য বন্ধ রাখুন। খুব প্রয়োজন ছাড়া একেবারেই বের হওয়া যাবে না।
বাড়তি দুটো মাস্ক সঙ্গে রাখুন। মুখে থাকা মাস্ক কোনও কারণে ভিজে গেলে বা নষ্ট হয়ে গেলে যেন হাতের কাছেই পাওয়া যায় অন্য মাস্ক।
ভিড় এড়িয়ে চলুন। প্রয়োজনে হাতে বেশ খানিকটা সময় নিয়ে বের হবেন। যানবাহনে বেশি ভিড় থাকলে অপেক্ষা করুন ফাঁকা যানবাহন পাওয়ার জন্য।
লাঞ্চ খেতে বা আড্ডা দিতে সহকর্মীদের কাছাকাছি বসবেন না। মনে রাখবেন, অসুখ কিন্তু আপন-পর বোঝে না! নিরাপদ দূরত্ব তাই খুবই জরুরি।
সঙ্গে ফ্লাক্সে গরম পানি রাখুন। একটু পর পর গরম পানি পান করুন। বিশেষজ্ঞদের মতে, যেকোনো ড্রপলেট সংক্রমণ কিছুটা হলেও প্রতিহত করে গরম পানি।
আদা কুচি খেতে পারেন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।
বার বার হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহারের কথা ভুলবেন না।
সম্ভব হলে ঘুরিয়ে ফিরিয়ে পরার জন্য কয়েক জোড়া জুতার ব্যবস্থা রাখুন। প্রতিদিন অফিস থেকে ফিরে জুতা ধুয়ে দিন।
মাস্ক ও রুমালও প্রতিদিন ধোবেন।
রাস্তায় থাকা অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করবেন না। বাসায় ফিরে ভালো করে পরিষ্কার করে নিন ফোন। কাভার খুলে আলাদাভাবে পরিষ্কার করুন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net