October 13, 2026, 10:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় তুচ্ছ কারনের নির্মম হত্যার শিকার ৮ বছরের শিশু, ২ আটক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন/
কুষ্টিয়ায় অতি সামান্য কারনে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে ৮ বছরের একটি শিশু। কুষ্টিয়ার মিরপুরে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সোমবার দুপুরে ঘটেছে এ ঘটনা। হত্যার কিছুক্ষন পরেই পুকুর থেকে হাত পা বাঁধা শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে দুজন সন্দেহভাজন খুনীকে।
হতভাগা শিশুটির নাম দিপু আলী। সে একই গ্রামের রাজন আলীর ছেলে।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল হামিদ জানান, সোমবার বিকেলে কয়েকজন শিশুর সাথে একটি পুকুরের ধারে কাদা মাখামাখি খেলছিল দিপু। এসময় পাশেই ঘুড়ি উড়াচ্ছিলো বেশ কয়েকজন যুবক। একপর্যায়ে একটু কাদা ঐ যুবকদের কারো গায়ে ছিটে পড়ে। এতে রাগান্বিত হয় তারা। এরপর ঐ যুবকরা শিশুটিকে আড়ালে ডেকে নিয়ে কলাগাছের পাতলা ছালকে রশি বানিয়ে হাত পা বেঁধে পুকুরে ছুঁড়ে দেয় ঐ পুকুরেই যেখানে খেলছিল শিশুটি। এরপর যে যার মতো স্থান ত্যাগ করে।
এর কিছুক্ষণ পরেই শিশুটির লাশ ভেসে উঠে। এলাকাবাসীর দেয়া খবরে পুলিশ যেয়ে উদ্ধার করে লাশ।
এ ঘটনায় সোমবার রাতেই তরিকুল ইসলাম ও তাজিম আলী নামের দুজনকে আটক করা হয়েছে বলেও জানান ঐ পুলিশ কর্মকর্তা। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net