March 13, 2026, 3:09 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা

চলচ্চিত্রের অন্তরঙ্গ দৃশ্যে বাধা নেই

দৈনিক কুষ্টিয়া ডেস্ক: চলচ্চিত্রের আঁতুরঘর খ্যাত বিএফডিসিতে লাইট, ক্যামেরার ঝলকানি নেই। পরিচালকের কণ্ঠেও উচ্চারিত হয় না ‘অ্যাকশন-কাট’। দীর্ঘ দুই মাস পর খুলে দেওয়া হয়েছে বিএফডিসি। শুটিংয়ের জন্যও প্রস্তুত বিভিন্ন ফ্লোর। কিন্তু করোনা প্রকোপে এখনো নীরব, নিস্তব্ধ এফডিসি।

এদিকে লকডাউন তুলে নেওয়ায় আগামী ৫ জুন থেকে সিনেমার শুটিং, এডিটিং, ডাবিং—সব করতে পারবেন বলে গতকাল এক সভায় এই সিদ্ধান্ত নেন প্রযোজক, পরিচালক সমিতি। এতে বলা হয় খুব সংক্ষিপ্ত আকারে প্রোডাকশন ডিজাইন করতে হবে, ইউনিটের লোকজন কমাতে হবে।

চলচ্চিত্রের গল্পের প্রয়োজনে শিল্পীদের মারামারি, রোমান্স, নাচ-গান কিংবা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়। করোনার এই পরিস্থিতিতে এসব দৃশ্যের শুটিং কীভাবে করবেন? জবাবে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু রাইজিংবিডিকে বলেন, ‘চলচ্চিত্রে ফাইট, নাচ-গান, রোমান্স থাকবেই। এটা বাদ দেওয়া সম্ভব নয়। স্বাস্থ্যবিধি মেনেই এগুলো করা হবে। করোনায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করতে বাধা নেই। এজন্য আমরা শুটিং শুরু আগে শিল্পীদের করোনা টেস্ট করিয়ে নেব। এছাড়া শুটিং সেটে লোকসংখ্যা কম থাকবে। থার্মাল গান, স্যানিটাইজার রাখা হবে। শুটিং করে নায়ক-নায়িকা সাতদিন আইসোলেশনে থাকবেন। আশা করছি, এতে করে রোমান্স, মারামারির দৃশ্যের শুটিং করতে কোনো সমস্যা হবে না।’

বেশকিছু সিনেমার কাজ বাকি রয়েছে। করোনা তাণ্ডবের কারণে তা আটকে ছিল। এসব সিনেমার শুটিং, ডাবিং ও এডিটিংয়ের কাজ শেষ করার পরিকল্পনা করেছেন সিনেমার প্রযোজক-পরিচালকরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net