March 11, 2026, 12:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, আজই আসছে ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

কুষ্টিয়ায় এনজিও কিস্তি আদায়ে কঠোর না হবার নির্দেশনা জেলা প্রশাসনের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়াতে কিস্তির টাকা আদায়ে এনজিওগুলোকে কঠোর মনোভাব পরিহার করতে নির্দেশনা দেয়া হয়েছে জেলা প্রশাসন থেকে। এ সংক্রান্ত পূর্বের একটি সার্কুলার নতুন করে জারি করা হয়েছে জেলা প্রশাসন থেকে।
ইসু্যুকৃত নোটিশে বলা হয়েছে এনজিও সমূহ ৩০ জুন পর্যন্ত কিস্তি আদায়ে কঠোর হতে পারবে না। তবে ক্ষুদ্রঋণ কার্যক্রম পূর্বাপর পরিচালনা করতে পারা যাবে। এনজিও কর্মীরা ঋণ আদায় করতে ফিল্ডেও যেতে পারবেন। তবে এক্ষেত্রে ঋণগ্রহীতা তার সামর্থ্য অনুযায়ী কিস্তির টাকা প্রদান করবেন। এখানে এটা এনজিওগুলোকে মেনে নিতে হবে। কোন রকম জোরজবরদস্তিতা করা যাবে না। ৩০ জুন পর্যন্ত এই নিদের্শনা প্রতিপালিত হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমান স্বাক্ষরিত নোটিশটির বিষয়ে অবগত রয়েছেন বলে জানান জেলার বেশ কয়েকজন এনজিও নিবার্হী। কুষ্টিয়ার বৃহত্তর এনজিও সেতুর নির্বাহী পরিচালক পরিচালক এম এ কাদের জানান তার এনজিও বিষয়টি পুরোপুরিভাবে মেনে চলছে।

“কোথাও কোন জোরাজুরি নেই। এটি ক্ষুদ্রঋণ পরিসেবা। যে পরেিসবাটি প্রদান করা হচ্ছে সরকারী অর্থেই,” বলেন এম এ কাদের।
তিনি জানান ক্ষুদ্রঋণ নিয়ে পরিশোধ করতে পারছেন না এমন অনেককেই তার প্রতিষ্ঠান থেকে অর্থ সহায়তার আওতায় আনা হয়েছে।

বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমান জানান এনজিওগুলোও তো সরকারের থেকে অর্থ ঋণ নিয়েই সাধারন পর্যায়ে ঋণ দিচ্ছে। সুতরাং তাদের বিষয়টিও ভাবতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net