June 25, 2026, 10:24 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

জাফরুল্লাহর শারীরিক অবস্থার আকস্মিক অবনতি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আবারো আকস্মিক অবনতি হয়েছে। বৃহস্পতিবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
জাফরুল্ল­াহ গত ২৪ মে অসুস্থ্যবোধ করলে ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে তার নমুনা পরীক্ষা হয়। এতে তার করোনা পজিটিভ আসে। পরে বঙ্গবন্ধু মেডিকেলে তার নমুনা আবার টেস্ট করা হয়। এতেও পজিটিভ আসে। তনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে আইসোলেশনে যান।
এদিকে চৌধুরীর স্ত্রী শিরিন হক ও ছেলে বারিশও করোনাভাইরাসে আক্রান্ত হন।
২৬ মে তার শরীরে প্লাজমা দেয়া হয়।
করোনা শনাক্তের পর ৩০মে রাতে তৃতীয়বারের মতো ডায়ালাইসিসের পাশাপাশি তাকে ব্রেথিং (শ্বাস-প্রশ্বাস) থেরাপি দেওয়া হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত ছিল। এর একদিন পরে হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দেয়। বর্তমানে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফেসবুক পোস্টে, গণস্বাস্থ্য কে‌ন্দ্রের চি‌কিৎসক ও স্বাস্থ্যকর্মী‌দের প্র‌তি বিশেষ কৃতজ্ঞতা ছাড়াও ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীব এবং তা‌দের দলের প্র‌তি ভা‌লোবাসা ও শ্রদ্ধাও জানানো হয়েছে।
করোনা শনাক্তের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক খোঁজখবর নেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net